ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৪৫০ কোটি বাজেটের সিনেমায় আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলী নির্মাণ করছেন তার নতুন ছবি ‘আরআরআর’। ছবিটিতে অভিনয়ের জন্য এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া ভাট, অজয় দেবগন। শুধু তাই নয়, বলিউডের বাইরে দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় নায়ক রামচরণ ও রামা রাও থাকছেন। এবার সেই ছবিতে যুক্ত হতে যাচ্ছেন আরও এক সুপারস্টার আমির খান। ছবিটিতে আমিরের মতো সুপারস্টারকে পেয়ে দারুণ খুশি ছবির নির্মাতা।

তারকাবহুল এই ছবি ঘিরে উত্তেজনার পারদ যেন ক্রমেই বাড়ছে। দক্ষিণ ভারত আর বলিউডের বড় অভিনেতারা এই ছবির ক্যানভাসে আসতে চলেছেন। মেগা বাজেটের এই ছবিতে একাধিক হলিউড তারকাকেও দেখা যাবে বলে জানা যায়।

প্রাথমিকভাবে নির্মাতারা এই ছবির বাজেট রেখেছেন ৪৫০ কোটি টাকা। প্রয়োজনে কোভিড–১৯-এর কারণে দীর্ঘ সাত মাস রাজামৌলির এই ছবির শুটিং বন্ধ ছিল। তবে অক্টোবরের শেষের দিক থেকে আবার শুটিং শুরু করেছেন নির্মাতারা। এই পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিতে তারা অজয়, আলিয়ার পর আমিরকে আনতে পেরে খুশিতে আটখানা। তবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরকে ‘আরআরআর’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে না।

রাজামৌলীর এই ছবিতে আমির নেপথ্যকণ্ঠ দেবেন। আমির ভয়েস ওভারের মাধ্যমে জুনিয়র রামা রাও আর রামচরণের সঙ্গে দর্শকের পরিচয় করাবেন। শুধু ছবিতে নয়, ট্রেলারেও ব্যবহার করা হবে আমিরের কণ্ঠ। ১০টি ভাষায় মুক্তি পাবে ‘আরআরআর’ ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৪৫০ কোটি বাজেটের সিনেমায় আমির

আপডেট টাইম : ০৬:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০