ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েবে মোশাররফ-তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে নির্মিত হতে যাচ্ছে ওয়েব অরিজিনাল; আর সেটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। ‘অমানুষ’ শিরোনামের এই অরিজিনালে অভিনয় করবেন মোশাররফ করিম। তার সঙ্গে এতে জুটি বাঁধবেন তানজিন তিশা। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা।

আগামী ৮ ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরায় এটির শুরু হবে। উত্তরা ছাড়াও এটির শুটিং হবে পুরান ঢাকা, সদরঘাটসহ বিভিন্ন লোকেশনে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ৯০ মিনিট ব্যাপ্তি এই ওয়েবে একটি আইটেম গানসহ থাকছে দুটি গান। আইটেম গানটিতে পারফর্ম করবেন সেমন্তী সৌমি।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, এটি একটি হৃদয়বিদারক গল্প যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে। সবচেয়ে বড় কথা জীবনব্যাপী বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যুকে সামনে নিয়ে আসা হবে এই গল্পের মাধ্যমে। সেইসাথে অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে।

ইসতিয়াক অয়নের রচনায় ওয়েবটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। মোশাররফ করিম, তিশা ছাড়াও এতে আরও অভিনয় করবেন দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি, ডন ও ফরহাদ লিমন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওয়েবে মোশাররফ-তিশা

আপডেট টাইম : ০৬:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০