ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩১, শনাক্ত ১৬৬৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৩৮ জনে।

রোববার (৬ ডিসেম্বর)  বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট শনাক্ত করোনা রোগীর সংখ‌্যা দাঁড়ালো ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৫টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৩৭টি ল্যাবে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৭ জন। বিভিন্ন বিভাগে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে  ৩ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশালে  ২ জন,  সিলেটে  ২ জন,  রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩১, শনাক্ত ১৬৬৬

আপডেট টাইম : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০