ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নাটকে সুযোগ দিয়ে হিরো আলমকে মিষ্টিমুখ করালেন মালেক আফসারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যখন নানা কারণেই আলোচনা সমালোচনার কবলে আশরাফুল আলম ওরফে হিরো আলম, ঠিক তখনই বাংলাদেশের মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী তাঁর একটি ৫০০ পর্বের ধারাবাহিকের ডেকে নিলেন এই সোশ্যাল মিডিয়ার আলোচ্য ব্যক্তিকে। ধারাবাহিকের নাম মিস্টার ওয়াইফাই।

জানা গেছে, মালেক আফসারী তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য এই দীর্ঘ ধারাবাহিক করছেন। এই ধারাবাহিকে তিনি হিরো আলমকে দিয়ে একটি চরিত্রে অভিনয় করিয়েছেন।

এ বিষয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘মালেক আফসারী স্যার আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমাকে পছন্দ করেন। এর আগে তিনি বলেছিলেন একজন প্রযোজক পেলে তিনি সিনেমা বানাবেন আমাকে নিয়ে। হয়তো সেই ইচ্ছা পূর্ণ হবে একদিন  কিন্তু এর মধ্যেই মালেক আফসারী স্যার তার নাটকে অভিনয় করতে বললেন। সাথে সাথেই আমি রাজি হয়ে গেলাম।’

মালেক আফসারী হিরো আলমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন এটা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন। ক্যারিয়ারের ২৬ নম্বর চলচ্চিত্রটিই হবে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা বগুড়ার এই তরুণকে নিয়ে। কিছুদিন আগে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানান আশরাফুল আলমকে। সেখানের সম সাময়িক বিষয় নিয়ে কথা বলেন মালেক আফসারী।

এক পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে আলোচনা শুরু হয়। মালেক আফসারী এক পর্যায়ে জানান তার ২৫ নম্বর চলচ্চিত্র ‘হ্যাকার’ এ যদি কোনো চরিত্র সৃষ্টি করা যায় তাহলে সেখানে তিনি হিরো আলমকে নেবেন। সেটা সম্ভব হতেও পারে নাও হতে পারে। তবে ক্যারিয়ারের ২৬ নম্বর ছবিটি হিরো আলমকে নিয়েই বানাবেন। এবং হিরো আলমের বিপরীতে বিদেশি চরিত্র থাকবে। ছবিটির প্রযোজনা করবেন হিরো আলম।
জানা গেছে, ঐতিহ্য টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে ‘মিস্টার ওয়াইফাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নাটকে সুযোগ দিয়ে হিরো আলমকে মিষ্টিমুখ করালেন মালেক আফসারী

আপডেট টাইম : ০৩:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০