ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফ্যাট থেকে ফিট, বলিউডে ফিরছেন ফারদিন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ফারদিন খান। যদিও অনেকটাই আড়ালে ছিলেন তিনি। তবে আবারো আলোচনায় এই অভিনেতা।

শনিবার (৫ ডিসেম্বর) ‘দিল বেচারা’ সিনেমাখ্যাত পরিচালক ও কাস্টিং ডিরেকটর মুকেশ ছাবড়ার অফিসের বাইরে দেখা যায় ফারদিনকে। সম্পূর্ণ নতুন লুকে দেখা গেছে তাকে। ফ্যাট থেকে ওজন কমিয়ে সম্পূর্ণ ফিট ‘হেই বেবি’ অভিনেতা। নতুন লুকে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ফারদিনের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের ধারণা, আবারো বলিউডে ফেরার পরিকল্পনা করছেন তিনি। একজন মন্তব্য করেছেন, ‘এই লুকে ফারদিনকে খুব ভালো লাগছে।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘এই বয়সেও অনেক হ্যান্ডসাম ফারদিন’।

এর আগে ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারদিনের কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে এই অভিনেতাকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। ফোলা গাল, ভুঁড়িসহ তাকে দেখার পর নানাভাবে বিদ্রূপও করেছিলেন কেউ কেউ। যদিও পরবর্তী সময়ে এক টুইটে ফারদিন লিখেছিলেন, ‘একদমই লজ্জিত নয়, কেন লজ্জা পাব? খারাপ লাগছে না, ডিপ্রেশনেও নেই। তবে অন্ধও নই। খুশি? জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়ে রয়েছি।’

২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশাকে বিয়ে করেন ফারদিন। তাদের দুই সন্তান— মেয়ে দিয়ানি ইসাবেলা খান ও ছেলে আজারিয়াস খান। ফারদিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দুলহা মিল গ্যায়া’। ২০১০ সালে মুক্তি পায় এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফ্যাট থেকে ফিট, বলিউডে ফিরছেন ফারদিন খান

আপডেট টাইম : ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০