হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আলোচিত জুটির একটি অভিনেতা অর্জুন কাপুর ও মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট।
এদিকে এর আগে বিয়ের পরিকল্পনা নিয়ে ‘বলিউডের মুন্নি’খ্যাত মালাইকা বলেন, ‘বিয়ে বিদেশের কোনো সমুদ্র সৈকতে হবে কারণ আমি সৈকত খুবই পছন্দ করি। পোশাক ডিজাইন করবেন এলি সাব। কারণ বিয়েতে সবকিছু সাদা থাকবে। আর ব্রাইডমেডস হবে আমার ঘনিষ্ঠ মেয়ে বন্ধুরা।’
২০১৭ সালে নির্মাতা-অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা আরোরা। এরপর ৩৫ বছর বয়সি অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ৪৭ বছর বয়সি এই অভিনেত্রী।
Reporter Name 
























