ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যৌন হেনস্তার শিকার কবিতা কৌশিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ শৈশবে ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী কবিতা কৌশিক। নিজের জীবনে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। সম্প্রতি বিগবসের প্রতিযোগীতায় জীবনের এই অন্ধকার পর্বের কথা বলেছেন তিনি। বিগ বস ১৪-র একজন প্রতিযোগী কবিতা কৌশিক। বিগ বসের সকল প্রতিযোগীকে বলা হয়েছিল তাদের জীবনের কোনো নিদারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করতে। সেই সময় কবিতা তার শৈশবের এই তিক্ত স্মৃতি বাকিদের সঙ্গে ভাগ করে নেন। কবিতা জানান, সে সময় আমি ১১ বছরের বালিকা। গণিতে আমি দুর্বল ছিলাম।

তাই আমার জন্য একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ৬৫ বছর বয়সী সেই শিক্ষক বাড়িতে এসে অংক শেখাতেন। একদিন বাড়িতে বাবা মা না থাকায় নির্দিষ্ট সময়ে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। ফাঁকা বাড়িতে আমার সঙ্গে অশ্লীল কথা বলেছিলেন। এখানেই শেষ নয়। চেষ্টা করেছিলেন আমাকে অশালীনভাবে স্পর্শ করারও। ভীষণ ভয় পেয়ে যাই। আমি ওই শিক্ষককে বলেছিলাম বাবা-মাকে সব বলে দেবো। আর সব থেকে বড় বিষয় ওই শিক্ষকের কথা মা-বাবাকে বলেছিলাম। কিন্তু মা বিশ্বাস করেননি। শিক্ষকের কথাই বিশ্বাস করেছিলেন। মা ভেবেছিলেন অংক করবো না বলে বাহানা দিচ্ছি। তার কথা বিশ্বাস না করলেও এর পর ওই গৃহশিক্ষকের বাড়িতে আসা বন্ধ হয়েছিল। কবিতার বাবা-মার মনে হয়েছিল শিক্ষক পরিবর্তন করলে তার গণিতে আগ্রহ বাড়বে। কিন্তু সে আশাও সত্যি হয়নি। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধের জন্য তিনি দিল্লি থেকে চলে আসেন মুম্বাই। কুটুম্ব ছাড়াও ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কাহানি তেরি মেরি’সহ কে সিরিজের বহু সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যৌন হেনস্তার শিকার কবিতা কৌশিক

আপডেট টাইম : ০২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০