ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বন্ধুর মেয়ে ২৮ বছরের ছোট সারার সঙ্গে প্রেম করছেন অক্ষয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৮ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেম করছেন অক্ষয়! এরই মধ্যে রোমান্টিক ছবি প্রকাশ পেয়েছে তাদের। নায়িকা আর কেউ নন, সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। এ নিয়ে রীতি মতো হইচই বি-টাউনে। সাইফের সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অক্ষয়। তাদের বন্ধুত্বও পুরনো। গত বছর সাইফের স্ত্রী এবং সারার সৎ মা কারিনা কাপুরের সঙ্গে অক্ষয়ের ‘মিশন মঙ্গল’ সিনেমা মুক্তি পায়। এবার তিনি সারার ‘প্রেমিক’।

অক্ষয় প্রেম করছেন ঠিক। তবে বাস্তবে নয়, পর্দায়। বিষয়টি হলো- আনন্দ এল রায় পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন অক্ষয় ও সারা। তারই অংশ হিসেবে সোশ্যাল দুনিয়ায় অক্ষয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সারা আলি খান। ক্যাপশনে লিখেছেন, ‘আতরঙ্গি রে বিকামস মোর রঙ্গিন’।

প্রকাশিত ছবিতে বেশ রোমান্টিক ও হাস্যেজ্জ্বল দেখা যাচ্ছে অক্ষয় ও সারাকে। হলুদ সালোয়ার কামিজে সত্যি অন্যরকম লাগছে সারাকে। ইনস্টাগ্রামে এক পোস্টে সারা জানান, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন।

বলিউডের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদের বিভিন্ন লোকেশেন সিনেমাটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। অক্ষয়-সারার সঙ্গে চিত্রায়ণে অংশ নিয়েছেন ধনুষ। ওদিকে, সম্প্রতি ট্রেলার প্রকাশ হয়েছে সারা অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার। প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সারা আলি খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বন্ধুর মেয়ে ২৮ বছরের ছোট সারার সঙ্গে প্রেম করছেন অক্ষয়

আপডেট টাইম : ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০