ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতীয় পুরস্কারে মাসুদ পথিকের ‘মায়া’র জয়জয়কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার ২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছেন বাংলা তথ্য মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।

কিন্তু কার ঝুলিতে গেল এবার সর্বোচ্চ পুরস্কার। প্রজ্ঞাপন থেকে দেখা যায়, ২৬টি পুরস্কারের মধ্যে সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে তরুণ নির্মাতা মাসুদ পথিক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’।

এই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নারগিস আকতার। পরিচালক মাসুদ পথিক নিজেও তার ছবিটির জন্য সেরা কাহিনিকারের পুরস্কার লাভ করেছেন।

এবার সেরা গায়িকার পুরস্কার জিতেছেন যৌথভাবে মমতাজ বেগম ও তরুণ কণ্ঠশিল্পী ফাতিমা তুয জোহরা ঐশী। দুজনেই ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিটির জন্য। মমতাজ গেয়েছেন ‘বাড়ির ওই পূর্বধারে’ গানটি এবং ঐশী গেয়েছেণ ‘মায়া মায়া রে’ গানটি।

‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের জাতীয় পুরস্কার জিতেছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন। একই ছবির ‘চলো হে বন্ধু চলো’ গানটির জন্য নির্মলেন্দু গুনের সঙ্গে যৌথভাবে সেরা গীতিকারের পুরস্কার পাচ্ছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এ বছর সেরা সুরকারের পুরস্কারও পাচ্ছেন দুজন। আর দুজনই মাসুদ পথিকের ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির গানে সুর দিয়েছেন। এর মধ্যে মমতাজের গাওয়া ‘বাড়ির ওই পূর্বধার ‘ গানটির জন্য প্লাবন কোরেশী এবং ‘আমার মায়ের আঁচল’ গানটির জন্য সৈয়দ মো. তানভীর তারেক পুরস্কৃত হচ্ছেন।

এছাড়া সেরা সম্পাদনার জন্য জুনায়েদ আহমেদ হালিম এবং সেরা মেকআপ ম্যান হিসেবে মো. রাজুও পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুজনেই ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিতে কাজ করেছেন। খুব শিগগির জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জাতীয় পুরস্কারে মাসুদ পথিকের ‘মায়া’র জয়জয়কার

আপডেট টাইম : ১২:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০