ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিচ্ছেদের পর থেকেই ফারিয়াকে অসংখ্য বিয়ের প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের ১ ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। কিন্তু শেষ পর্যন্ত টিকলো না তাদের সংসার।

শুক্রবার (২৭ নভেম্বর) বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। বিয়ে নিয়ে মুখরোচক খবর না ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিবৃতি দেন তারা।

বিচ্ছেদের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে। সে রকমই প্রত্যাশা অভিনেত্রী শবনম ফারিয়ার। সাবেক স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কটাকে ছোট করতে চান না তিনি।

এদিকে, শবনম ফারিয়ার বিচ্ছেদের সঙ্গে সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অনেকেই। অনেকেই বলছেন, ‘আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি। ’ ‘যদি দ্বিতীয় করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো। ’ এমন সব প্রস্তাব শবনম ফারিয়া পেয়েছেন সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যমে, মুঠোফোনে।

বেশ কিছু বিবাহের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যার অনেকগুলোই খুবই সিরিয়াসভাবে লিখেছেন বলেই মনে হচ্ছে।

হিসেব অনুযায়ী অপুর সঙ্গে ফারিয়ার সম্পর্কের বয়স পাঁচ বছর। হঠাৎ করেই অপুর স্মৃতি ভোলা যাবে না উল্লেখ করে ফারিয়া ফেসবুকে লিখেছেন, ‘যে মানুষটার সঙ্গে গত পাঁচ বছর আমার জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে ছিল, সেই মানুষটার অসংখ্য স্মৃতি রয়েছে, যা চাইলেই হঠাৎ করে মুছে ফেলা সম্ভব নয়। বিচ্ছেদের পরে তাকে কীভাবে ছোট করি। ’

শবনম ফারিয়া এই বিচ্ছেদে যখন ব্যথিত হয়েছেন, তখন সে ক্ষতে আঘাত করেছে সাধারণ ফেসবুক ব্যবহারকারিরা। বলেছেন কটূকথা, বলতে ছাড়েন নি মিডিয়ার বিয়ে এমনই হয়। অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমের মন্তব্য বক্সে এমন মন্তব্যে পরিপূর্ণ। ফারিয়া নিজেকে ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন। আপাতত, তার ফেসবুক অ্যাকাউন্ট নিস্ক্রিয়। রয়েছেন ফেসবুক থেকে দূরে। ফেসবুক থেকে সরে গেলেও বিবাহের প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিচ্ছেদের পর থেকেই ফারিয়াকে অসংখ্য বিয়ের প্রস্তাব

আপডেট টাইম : ১১:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০