ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেব-মিমির পথে হাঁটবেন জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা দেব। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তারা। পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঘাটাল ও যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন দেব ও মিমি।

কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, দেব-মিমির পথেই হাঁটতে যাচ্ছেন জিৎ। তাদের মতো তিনিও রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে জিতকে এক ভক্ত প্রশ্ন করেন, রাজনীতিতে যোগ দেবেন কিনা? জবাবে জিৎ বলেন—‘আমি জানি না। রাজনীতি সম্পর্কে আমার তেমন কোনো  জ্ঞান নেই। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। যদি ভাগ্যে তেমন কিছু থাকে তাহলে আলাদা বিষয়। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেই।’

মূলত এই বক্তব্যের পরই রাজনীতিতে জিতের যোগ দেওয়ার বিষয়টি নতুন করে সামনে আসে। এ নিয়ে গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় চলছে চর্চা। যদিও রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি পরিষ্কার করেননি জিৎ। এখন সময়ই বলে দেবে পর্দার হিরো বাস্তবে রাজনীতির মাঠে নামবেন কিনা!

জিতের পরবর্তী সিনেমা ‘বাজি’। এতে প্রথমবারের মতো মিমির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আগামী দীপাবলীতে এ সিনেমার টিজার মুক্তি পাবে। কবে নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত নয়। কারণ করোনার কারণে এখনো মানুষ হলমুখী হননি। এ বিষয়ে জিৎ বলেন—‘সবাই সব কিছু করছেন, শুধু ভয় পাচ্ছেন সিনেমা হলে যেতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেব-মিমির পথে হাঁটবেন জিৎ

আপডেট টাইম : ০৭:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০