ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে আসছে ‘বিশ্বসুন্দরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে চূড়ান্ত হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবির মুক্তির দিনক্ষণ। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।

প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ এখনও বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এখন সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের ছবিটি মুক্তি দেয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি অনুরোধই– আপনারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসুন। যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধু তাদেরই আমাদের ছবিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব।

এ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয়ে দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এ ছাড়া অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত প্রমুখ। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

তিনি বলেন, ‘এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার কারণে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।’

এদিকে ‘বিশ্বসুন্দরী’ ছবির গান ইতিমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইতিমধ্যে ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশি সংখ্যকবার। ছবিটি দেশব্যাপী পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে আসছে ‘বিশ্বসুন্দরী

আপডেট টাইম : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০