ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অপু-বাপ্পীর ‘প্রিয় কমলা’র শুটিং শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত নতুন ছবি ‘প্রিয় কমলা’ নির্মাণ করলেন শাহরিয়ার নাজিম জয়। আর এতে জুটিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।

টানা ১৮ দিন শুটিং শেষে আগামী সপ্তাহ থেকে এ ছবির ডাবিংয়ে অংশ নেবেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। বিজয় দিবসে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিতে থাকছে দুটি গান। একটি রবীন্দ্র সঙ্গীত আর অন্যটি লিখেছেন ফরিদুর রেজা সাগর।

মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ ছবিতে কাজ করে অপু ও বাপ্পী জুটি দুজনেই আনন্দিত।

এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি আমার প্রথম কাজ। দিনরাত শুটিং করেছি ছবিটির জন্য।’ এ ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন ‘বীরাঙ্গনা’র চরিত্রে।

তিনি বলেন, ‘এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। তার  ক্যারিয়ারে অন্যতম অর্জন মনে করে অপু আরও বলেন, প্র্রত্যেক বীরাঙ্গনাই একেক জন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’

পরিচালক জয় ছবিটি প্রসঙ্গে বলেন, ‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি।’

এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়। এ ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অপু-বাপ্পীর ‘প্রিয় কমলা’র শুটিং শেষ

আপডেট টাইম : ০৫:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০