ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শিল্পী সমিতি সুজাতার পাশে আছে: জায়েদ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের ‘রূপবান’ খ্যাত অভিনেত্রী সুজাতা। শুক্রবার বিকালে সেখানে তাকে দেখতে যান অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তার শয্যাপাশে কিছুটা সময়ও কাটান।

আলোচিত এই তারকা ঢাকা টাইমসকে জানান, ‘প্রথমবার সুজাতা আপাকে দেখতে গিয়েছিলাম। তবে ফোনে সবসময় খোঁজখবর রাখছি। কোথায় কী লাগবে সে সব তদারকি করছি। আল্লাহর রহমতে তার চিকিৎসায় কোনো ধরনের সমস্যা হবে না। শিল্পী সমিতি সবসময় আপার পাশে আছে।’

এর আগে অসুস্থ হয়ে সুজাতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জায়েদ খানই প্রথমে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি প্রবীণ এই অভিনেত্রীর সুস্থতা কামনায় দোয়াও চেয়েছিলেন।

গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন খ্যাতিমান অভিনেত্রী সুজাতা। সে সময় দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

তবে অভিনেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গেল বৃহস্পতিবার তাকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। সুজাতাকে আরও দুইদিন সেখানে তাকে থাকতে হবে বলে জানিয়েছেন তার ছেলে ফায়সাল আজিম।

১৯৬৩ সালে সালাউদ্দিনের পরিচালনায় ‘ধারাপাত’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতখড়ি হয়েছিল সুজাতার। এরপর ১৯৬৫ সালে একই পরিচালকের লোককাহিনি নির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ ছবি দিয়ে তিনি রীতিমতো হইচই ফেলে দেন। ওই ছবির পর থেকে দর্শকদের কাছে আজও তিনি ‘রূপবান’ হিসেবেই পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শিল্পী সমিতি সুজাতার পাশে আছে: জায়েদ খান

আপডেট টাইম : ০৭:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০