ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফিরলেন অপূর্ব, সঙ্গে সাবিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা জয় করে অবশেষে শুটিংয়ে ফিরলেন অপূর্ব। হাসপাতাল থেকে ফিরে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থেকে একদম সুস্থ হয়ে তবেই ফিরেছেন কাজে। শুক্রবার নাটকের শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান জনপ্রিয় এই অভিনেতা।

রাজধানীর উত্তরায় অংশ নেওয়া এই নাটকের নাম ‘তোমার হাতটি ধরে’। মুরসালিন শুভর গল্পে এটি পরিচালনা করছেন এস আর মজুমদার। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। রোমান্টির ঘরানার এই নাটকটিতে রোমান্টিকতার পাশাপাশি কমেডিও দেখা যাবে।

নির্মাতা জানান, ‘তোমার হাতটি ধরে’ রোমান্টিক কমেডি নাটক। এই সময়ে রোমান্টিক অভিনেতা হিসেবে অপূর্বর বিকল্প নেই। রোমান্টিকতার বাইরে এখানে কমেডিও দেখা যাবে, যেটা দর্শকদের বাড়তি আনন্দ দেবে। কমেডি বলতে আবার ভাঁড়ামো কিছু নয়; স্বাভাবিকের মধ্যেই যেটা হাসির খোঁড়াক জন্মাবে মুহূর্তে। অপূর্ব, সাবিলার মাঝখানে হাসির খোঁড়াকের জন্ম দেবে টিয়া পাখি। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবেন।

অপূর্ব বলেন, আলহামদুলিল্লাহ! অবশেষে আমি আমার প্রিয় কর্মস্থলে ফিরেছি। এই সময়টাতে অনেক অনেক মানুষের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি যা আসলে বলে শেষ করা যাবেনা। শারীরিক দিক থেকে একটু দুর্বল লাগলেও কাজে ফিরে সেটা আর অনুভব হচ্ছে না। কাজের বাইরে ও নির্মাতা ব্যক্তিগতভাবে যথেষ্ট স্পেস দিচ্ছেন এবং টেক কেয়ার করছেন। এমন ভালোবাসা কয়জনে পায়! আমি একদমই ঠিক আছি।

তিনি আরও বলেন, এই নাটকটি বেশ মজার, রোমান্টিক কমেডি। আমার একটা টিয়া পাখি আছে যেটার নাম জুলি। পাখিটাকে যখন যেটা বলতে বলি সে ঠিক তার উল্টোটা করে আমাকে বিপাকে ফেলে দেয়। এরকমই একটা মজার গল্পে কাজটি করছি।

অপূর্ব ও সাবিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, হিন্দোল রায়, অ্যাথেনা প্রমুখ। সাউন্ডটেকের ব্যানারে নাটকটি শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত মুক্ত হবে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফিরলেন অপূর্ব, সঙ্গে সাবিলা

আপডেট টাইম : ০২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০