ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতপাঁকে বাধা পড়লেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। ‌বিয়েতে অতিথি ছিল ১০০–১৫০ জন। বলতে গেলে ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সেরে ফেললেন তারা। শুক্রবার তাদের রিসেপশনে হাজির ছিলেন টলিউডে হাতে গোনা কয়েকজন তারকা ও ঘনিষ্ঠ বন্ধুসহ অল্প কয়েকজন অতিথি।

হাজির হয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। আর অবশ্যই স্বামীর সঙ্গে ছিলেন ঢাকার তারকা রাফিয়াৎ রশিদ মিথিলা। সৃজিতের তোলা সেলফিতে ধরা পড়েন অনির্বাণ ও মধুরিমা। সেই ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন আগে অনির্বাণের বিয়ে নিয়ে ইনস্টাগ্রামে মজা করেন মিথিলা। সেখানে জানান, অজস্র নারী ভক্তের মতো সৃজিতও মন খারাপ করেছেন!

সৃজিতের পরিচালনায় টানা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। তালিকায় আছে দ্বিতীয় পুরুষ, গুমনামি, ভিঞ্চি দা, শাহজাহান রিজেন্সি, এক যে ছিল রাজা ও উমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

আপডেট টাইম : ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০