ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা জয় করে বাসায় ফিরলেন আজিজুল হাকিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ নন্দিত অভিনেতা আজিজুল হাকিম সুস্থ হয়ে উঠেছেন। মহামারি করোনা ভাইরাস জয় করে বুধবার (২৪ নভেম্বর) বাসায় ফিরেছেন তিনি।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে সবার প্রিয় আজিজুল হাকিম চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত ১২ নভেম্বর তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দিতে হয়। পরবর্তীতে  চিকিৎসক  ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন। সবার দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে আজিজুল  হাকিম  এখন সুস্থ হয়ে উঠেছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। 

আজিজুল হাকিম বাসায় ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসক তাকে আরও কিছুদিন বাসায় বিশ্রাম নেওয়া ও নিয়ম মেনে চালার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

জিনাত হাকিম আরও জানান, আজিজুল হাকিম বর্তমানে স্বাভাবিকভাবে খেতে পারছেন এবং হাঁটাচলা করতে পারছেন। তবে এখন থেকে তাকে আরও সতর্কতার সঙ্গে চলতে হবে।

করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে পরে তাকে স্থানান্তর করা হয় কেবিনে।

হাসপাতালটিতে ড. মহিউদ্দীনের তত্বাবধায়নে আজিজুল হাকিমের চিকিৎসা হয়েছে।

শুরুতে ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী-সন্তান। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আজিজুল হাকিম, জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। তাদের সবার করোনা রিপোর্ট এখন নেগেটিভ। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট শুরুতেই নেগেটিভ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনা জয় করে বাসায় ফিরলেন আজিজুল হাকিম

আপডেট টাইম : ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০