ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অবশেষে করোনা জয় করে শুটিংয়ে ফিরছেন অপূর্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব। এরপর চিকিৎসা শেষে করোনা জয় করে গত ১১ নভেম্বর বাসায় ফিরেন। বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকার পর এখন পুরোপুরি সুস্থ এ নায়ক।

শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অনুভব করায় অবশেষে শুটিংয়ে ফিরতে চলেছেন অপূর্ব। আগামী ২৭ নভেম্বর থেকে নাটকের শুটিং দিয়ে কাজে ফিরছেন বলে নিশ্চিত করেন এ নায়ক নিজে।

অপূর্ব বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ আছি। শারীরিক কোন জটিলতা বা দুর্বলতা নেই। যেহেতু সুস্থ আছি তাই কাজে ফিরে নিজেকে ব্যস্ত রাখতে চাই। এই সময়টাতে নিজেকে সময় দিয়েছি, বিশ্রাম নিয়েছি। সুস্থ আছি, ভালো আছি। এখন কাজে ফেরার পালা।

তিনি আরও বলেন, আমার এই অসুস্থতার সময়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার সুস্থতার জন্য দোয়া করেছে। তাদের দোয়া ও ভালোবাসাতেই আমি দ্রুত সুস্থ হয়ে উঠেছি। সবার প্রতি আমার অন্তরের ভালোবাসা রইলো।

২৭ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব। এরপর ৩ ডিসেম্বর থেকে ‘যদি,কিন্তু…তবুও’ সিনেমার শুটিং নিয়ে পুরো মাস ব্যস্ত থাকবেন বলে জানান অপূর্ব।

প্রসঙ্গত, ১লা নভেম্বর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অপূর্ব। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে তার করোনা পরীক্ষার পর তার করোনা ধরা পড়ে। এরপর গত ৩ নভেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন অবস্থা গুরুতর হলে তাকে সাথে সাথে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়। এরপর তার মধ্যে কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক অবস্থা মাঝে কিছুটা অবনতি হলে পড়ে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অবশেষে করোনা জয় করে শুটিংয়ে ফিরছেন অপূর্ব

আপডেট টাইম : ০৩:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০