ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমার ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিন,’ অনুরোধ জাইরার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরখানেক হয়ে গেল অভিনয় জগত ছেড়ে দিয়েছেন অভিনেত্রী জাইরা ওয়াসিম। অভিনয় জগৎ ছেড়ে তিনি ধর্মে মন দেবেন বলে জানিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তাই পুরনো সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন নিজের অ্যাকাউন্ট থেকে। আর এবার জাইরা তার ভক্তদের কাছে অনুরোধ করলেন, তারাও যেন সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলি মুছে দেন । ২০১৯ সালে সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনয় জগৎ ছেড়ে তিনি এবার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চান। বিশেষত ধর্মীয় কাজে মন দিতে চান। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, “সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমায় এত ভালোবাসা ও  আশীর্বাদ করার জন্য। আমার জীবনের সমস্ত ভালোবাসা ও শক্তির উৎস আপনারাই ছিলেন।

আর তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।” এরপরই তিনি সেই অনুরোধ করেন। জাইরা ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, “আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলি দয়া করে মুছে দিন।” দঙ্গলকন্যা এতটাই খ্যাত যে রাতারাতি তার সমস্ত ছবি যে ইন্টারনেট থেকে মুছে যাবে না তা তিনি নিজেও জানেন। আর তাই জাইরা লিখেছেন, “ইন্টারনেট থেকে সমস্ত ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলি নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।” জাইরা লিখেছেন , “আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে সত্যিই খুব সুবিধা হয়। আমার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।” ২০১৯-এ জাইরা জানিয়েছিলেন, তিনি অভিনয় ছেড়ে এবার ধর্মীয় আচার-অনুষ্ঠান এমন দেবেন। প্রসঙ্গত আমির খানের দঙ্গল ছবিতে অভিনয় করে প্রথম নজর কাড়েন জাইরা ওয়াসিম। এরপরে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে স্কাই ইজ স্পিং ছবিতে অভিনয় করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আমার ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিন,’ অনুরোধ জাইরার

আপডেট টাইম : ১১:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০