ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মধুমিতার ৩ দিনের প্রেম, তারপর আর টিকেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। স্টার জলসায় প্রচারিত হত নাটকটি। বাংলাদেশেও ভক্ত সংখ্যা কম নয় এই অভিনেত্রীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। প্রায় প্রতিদিনই একাধিক ‘আবেদনময়ী’ ছবি পোস্ট করেন ফেসবুক-ইনস্টাগ্রামে। আর তাতেই দুই বাংলার তরুণরা বুঁদ হয়ে পড়েছেন!

ব্যক্তিগত জীবনে বহুবার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা এসেছেন মধুমিতা। অনেক ছেলের কাছ থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছেন। এমনো হয়েছে মাত্র ৩ দিন প্রেম করেছেন। কিন্তু তার পরে আর ছেলেটিকে পাত্তা দেননি তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজেই এ কথা স্বীকার করেন মধুমিতা।

কলকাতার ‘ইস্ট স্টাইল’ শোয়ে অতিথি হয়ে এসেছিলেন দর্শকের প্রিয় ‘পাখি’। সেখানে হাটে হাঁড়ি ভাঙেন এই নায়িকা। শোয়ের সঞ্চালক অনিন্দিতা বোস খুনসুটি করেই প্রশ্ন ছুঁড়ে দেন- কখনো ৩ দিন ডেটে যাওয়ার পর কোনো ছেলেকে ইগনোর করেছেন কিনা? জবাবে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, এমনটা জীবনে ঘটেছে।’

তবে কার সঙ্গে মাত্র ৩ দিনের প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তা জানাননি মধুমিতা। কী কারণে তাকে ইগনোর করেছিলেন সে বিষয়েও মুখ খুলেননি এই অভিনেত্রী। তবে ডেটে শর্টস এবং টি-শার্ট পরে যেতে ভালোবাসেন মধুমিতা।

মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। গত বছরের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান এই দম্পতি।

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। সর্বশেষ গত অক্টোবরের শেষের দিকে গুঞ্জন উঠে, সাবির ওয়ালিয়া নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা। যদিও এসব মিথ্যা বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মধুমিতার ৩ দিনের প্রেম, তারপর আর টিকেনি

আপডেট টাইম : ১১:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০