ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইসলামের পথে ফিরে মুফতিকে বিয়ে করলেন বলিউড তারকা সানা খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০৫ সালে বলিউডে যাত্রা শুরু হয় মডেল ও অভিনেত্রী সানা খানের। তবে তিনি ২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস ৬’-এর মাধ্যমে সবার কাছে পরিচিতি পান।

গ্ল্যামার দুনিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছিলেন তিনি।

তবে বর্তমানে দীর্ঘ এই ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে মনোনিবেশ করেছেন এই তারকা। চলতি বছরের অক্টোবরে বিনোদন অঙ্গনকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। এবার খবর এলো তার বিয়ের।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় চুপিসারেই বিয়ে করেছেন সানা খান। ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাসের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’জন একসঙ্গে কেকও কাটছেন।

তবে এই বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

গত মাসে ইসলামের পথে ফেরা ও বিনোদন জগত ছাড়ার প্রসঙ্গে সানা খান সামাজিক মাধ্যমে লেখেন, আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি সবসময়ের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবা করতে আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। আল্লাহর আমার অনুশোচনা কবুল করুন।

এছাড়া বিনোদন ক্ষেত্রের কোনও বিষয় নিয়ে তার সঙ্গে কেউ যাতে আর কোনো কথা না বলেন, সে বিষয়ও অনুরোধ জানান তিনি।

২০০৫ সালে ‘ইয়েহি হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় সানা খানের। এটি তেমন সাফল্য পায়নি। এরপর ২০০৮ সালে দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে ‘বিগ বস ৬’-এ যোগ দেওয়ার পরই মূলত তিনি পরিচিত হয়ে ওঠেন। তিনি সালমান খানের ঘনিষ্ঠ বলে বলি পাড়ায় গুঞ্জন রয়েছে। ‘ভাইজান’-এর ‘জয় হো’ সিনেমাতে সানা অভিনয় করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইসলামের পথে ফিরে মুফতিকে বিয়ে করলেন বলিউড তারকা সানা খান

আপডেট টাইম : ০৬:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০