ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভক্তদের দেয়া কথা রাখছেন প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’ সিনেমা তার ক্যারিয়ারে মাইলফলক হিসেবে কাজ করেছে। কেননা এ সিনেমায় অভিনয় করার পরে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। এরপর থেকে তার সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। সিনেমাটির শুটিংয়ের সময় এই অভিনেতা জানিয়েছিলেন, প্রতি বছর তার অভিনীত একটি সিনেমা মুক্তি পাবে। সেই কথা রাখছেন প্রভাস। আগামী তিন বছর তার তিনটি সিনেমা মুক্তির ঘোষণা দেয়া হয়েছে।

এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। আগামী বছর এটি মুক্তি পাবে। এরপর ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের আগস্টে। এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত প্রভাস। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এরপর ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শুরু করবেন ‘ইয়ং রেবেল’খ্যাত এই অভিনেতা। জানা গেছে, রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে প্রভাসকে। অন্যদিকে, রাবণের ভূমিকায় পর্দায় হাজির হবেন সাইফ আলী খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভক্তদের দেয়া কথা রাখছেন প্রভাস

আপডেট টাইম : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০