ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে -পূজা চেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার ধাক্কা সামলে দীর্ঘ আট মাস পর সম্প্রতি  লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এরইমধ্যে ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমার শুটিং করেছেন। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? পূজা বলেন, সচেতন থেকেই শুটিং করেছি। খুব ভালো হয়েছে প্রথম লটের কাজ। যদিও অনেকদিন পর ক্যামেরার সামনে দাড়াতে গিয়ে একটা ভয় কাজ করছিল। অভিনয় ভুলে গেছি এমন মনে হচ্ছিল। সিনেমাটিতে কাজের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন? পূজা বলেন, এখন পর্যন্ত যে কয়টা সিনেমা করেছি প্রত্যেকটাতেই ভিন্ন ভিন্ন চরিত্র ছিল। এ ছবির চরিত্রটিও অন্যরকম।

‘হৃদিতা’ হওয়ার জন্য নিজেকে প্রস্তত করেছি দীর্ঘদিন যাবত। তিন মাস আগে থেকেই স্কিপ্ট পড়েছি। পুরোপুরি মুখস্থ করে তারপর সেটে গিয়েছি। কোন ড্রেসটা মানাবে, মেকাপ কতটুকু করলে ভালো হবে-এইসব দিকগুলো নিজেই খেয়াল রাখছি। প্রথমবার  অনুদানের সিনেমায় কাজ করছেন। কেমন লাগছে? পূজা বলেন, খুবই ভালো। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কারণ খুব অল্প বয়সে আনিসুল হক স্যারের মতো একজন বড় লেখকের উপন্যাসে কাজের সুযোগ পেয়েছি। এছাড়া এবিএম সুমনের সঙ্গে জুটি বাঁধার খবর শুনে অনেকেই খুশি হয়েছেন। খুব ভালো মানুষ সুমন ভাই৷ অনেক সাপোর্টিভ। আশা করি আমাদের জুটিটা দর্শক ভালোভাবেই নিবে। এদিকে, নতুন একটি সিনেমার জন্য নিজেকে শারীরিক ভাবে প্রস্তুত করছেন পূজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজার প্রকাশ করা ভিডিও আলোচনায় এসেছে। সিনেমা পাড়ায় গুঞ্জন আছে, সৈকত নাসিরের পরিচালনায় ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পূজা। সেই গুঞ্জন কতটুকু সত্য? প্রশ্ন রাখলে খানিকটা চুপ থাাকার পর এই নায়িকা বলেন, নিজেকে ফিট করছি। ব্যায়াম করছি প্রতিদিন। খাওয়া-দাওয়াও নিয়ম করে করছি। তবে এ প্রস্তুতিটা মাসুদ রানা’ র জন্য কিনা তা বলতে চাচ্ছি না। এখনও অফিসিয়াল ভাবে কিছু হয়নি তো। তাই এ নিয়ে কিছু বলতে পারছি না। এছাড়া  নতুন কোনো সিনেমায় কাজ করা হচ্ছে? পূজা বলেন, করোনার মধ্যেই অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে সেখান থেকে হয়তে দু-একটিতে কাজ করতে পারি। এদিকে পূজা অভিনীত ‘শান’, ‘জ্বীন’ আর ‘সাইকো’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে -পূজা চেরি

আপডেট টাইম : ১০:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০