ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

‘টাইগার’ হয়ে শাহরুখের সিনেমায় সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের দুই সুপারস্টার সালমান ও শাহরুখ খান। মাঝে তাদের মধ্যে মনোমালিন্য থাকলেও এখন তারা বেশ ভালো বন্ধু।

‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর ফিরছেন শাহরুখ। এই সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন সালমান। জানা গেছে, এতে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির টাইগার চরিত্রে দেখা যাবে ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে।

বলিউড হাঙ্গামা ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে সালমানের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ‘পাঠান’ সিনেমার জন্য বারো দিন শুটিং করবেন এই অভিনেতা। এরপর ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন।

‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’ দুটি সিনেমাই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

চলতি মাসের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হবে। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘ওয়ার’। শাহরুখ-সালমান ছাড়াও ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।

‘করণ অর্জুন’, ‘হাম তোমহারে হ্যায় সানাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ প্রভৃতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান-শাহরুখ। এছাড়া ২০১৭ সালে সালমান অভিনীত ‘টিউবলাইট’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন শাহরুখ। এরপর ২০১৮ সালে মুক্তি পাওয়া শাহরুখের ‘জিরো’ সিনেমার গানে দেখা যায় সালমানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

‘টাইগার’ হয়ে শাহরুখের সিনেমায় সালমান

আপডেট টাইম : ০১:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০