ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজিজুল হাকিম এখনো আইসিইউতে, কিছুটা উন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম এখনো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার দুপুরের সর্বশেষ খবরে জানা যায়, শরীরের চাহিদার ৬০ শতাংশ অক্সিজেন নিজেই নিতে পারছেন। বাকিটা কৃত্রিমভাবে দিতে হচ্ছে। সকালে কৃত্রিমভাবে এরচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন দিতে হচ্ছিল।

তার ফুসফুসে কিছুটা পানি জমেছে। সেই চিকিৎসাও চলছে। ডাক্তাররা আশা করছেন বিকেল নাগাদ আজিজুল হাকিমের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হতে পারে।

গতকাল (শুক্রবার) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গায় খবর ছড়িয়ে পড়ে আজিজুল হাকিম লাইফ সাপোর্টে আছেন। প্রকৃতপক্ষে করোনাক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর থেকে তিনি আইসিইউতে আছেন। লাইফ সাপোর্টে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজিজুল হাকিম এখনো আইসিইউতে, কিছুটা উন্নতি

আপডেট টাইম : ০১:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০