হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয় নতুন সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘প্রিয় কমলা’। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। আর এই সিনেমায় বাপ্পীর নায়িকা হচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ‘চলতি মাসের ১৮ তারিখ শুটিং শুরু হবে। সিনেমাটিতে কাজ করতে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন অপু বিশ্বাস। বর্তমানে তিনি ঢাকার বাইরে আছেন, ঢাকায় ফিরলেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। চলতি বছরের ১৬ ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে সিনেমাটি।’
Reporter Name 
























