হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের কিংবদন্তি ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, নন্দিত কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান। শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
নকীব খানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন আরেক গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।
তিনি জানান, বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নকীব খান। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, নকীব খান সুরকার, গীতিকার ও গায়ক হিসেবেও সমাদৃত। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি গানগুলো।
Reporter Name 
























