ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনেতা আজিজুল হাকিম সস্ত্রীক করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী জিনাত হাকিম।  রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বৃহস্পতিবার রাতে আজিজুল হাকিমকে ভর্তি করা হয়েছে।  হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজুল হাকিমকে হাসপাতালের আইসলোশনে রাখা রয়েছে।  আপাতত কোনো শারীরিক জটিলতা নেই।  শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক, অক্সিজেন দেয়া লাগছে না।

নমুনা পরীক্ষায় মঙ্গলবার আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তারা।

আজিজুল হাকিমের শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়।  তবে  তার স্ত্রী-সন্তানের শারীরিক অবস্থা ভালো; তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন।

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন আজিজুল হাকিম।  তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনেতা আজিজুল হাকিম সস্ত্রীক করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১২:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০