ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এতদিন যে কারণে সামনে আসেননি তনুশ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় বছর দশেক পর বলিউডে ফের কামব্যাক করতে চলেছেন এক সময়ের মিস ইউনিভার্স তনুশ্রী দত্ত। পর্দায় ফেরার জন্য নায়িকা ১৫ কেজি ওজন ইতিমধ্যেই ঝরিয়ে ফেলেছেন বলে জানালেন। খবর- আনন্দবাজার পত্রিকা।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, বিগত কয়েক বছর যখন আমার ওজন বেড়ে গিয়েছিল, অনেকেই সেটা আমাকে ‘বডি শেমিং’ করার সুযোগ হিসেবে ধরে নিয়েছিলেন। কিছু মানুষজন খুবই ধূর্ত প্রকৃতির। আমি সেই কারণেই এমন অনেকের সামনে আসিনি যারা আমাকে মোটা বলতে পারে বা আমার ওজন নিয়ে কথা বলতে পারে। তাদের কথা আমাকে আঘাত দিতে পারে।

বরাবরই স্পষ্টভাষী তনুশ্রী ক্ষোভ উগরে দিয়েছেন তার ওজন নিয়ে কটূক্তি করা মানুষদের উপর।

তনুশ্রীর কথায়, এই মানুষগুলো আদৌ আমাকে নিয়ে চিন্তিত নয়। আমাকে ছোট করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য তারা এ সব কথা বলে। শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন তনুশ্রী রীতিমত ডায়েট মেনে মেদ ঝরিয়ে ফিরেছেন অতীতের সেই চেনা চেহারায়।

তবে নায়িকা জানান ওজন বাড়লেও তার স্বাস্থ্যে তা কখনও প্রভাব ফেলতে পারেনি। শুধুমাত্র কাজের স্বার্থেই ওজন কমানোর সিদ্ধান্ত। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নতুন লুকের ছবি পোস্ট করে তাক লাগিয়েছেন তনুশ্রী। খুব শিগগিরই তাকে দেখা যাবে বেশকিছু ছবি এবং ওয়েব সিরিজে।

২০১৮ সালে বলিউডে #মিটু ঝড় তিনিই নিয়ে এসেছিলেন। অনেক বিতর্ক, দীর্ঘ বিরতির পর আবার স্বমহিমায় তিনি ফিরছেন রুপালি পর্দায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এতদিন যে কারণে সামনে আসেননি তনুশ্রী

আপডেট টাইম : ০৩:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০