ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ক্যান্সার নিয়েও ঝুঁকিপূর্ণ শুটিং করবেন সঞ্জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি জানা যায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। কঠিন এই রোগে আক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থা আর আগের মত নেই। অনেকেই ধারণা করছিলেন শারীরিক অবস্থার কারণে হয়তোবা ‘কেজিএফ-২’ সিনেমায় দেখা যাবে না সঞ্জয়কে।

কিন্তু সবাইকে অবাক করে বেশ খুশির সংবাদ নিয়ে আসছেন বলিউডের এই শক্তিশালী অভিনেতা।

ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সঞ্জয়ের শক্তি এবং মনোবল দেখে অবাক হয়ে গিয়েছে ‘কেজিএফ-২’ সিনেমার টিম।

অসুস্থতার কারণে তাদের ভাবনায় ছিল ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলোতে হয়তো সঞ্জয়ের ডামি ব্যবহার করা হবে।

তবে সিনেমাটির একটি সূত্র নিশ্চিত করেছে সঞ্জয় নিজেই করবেন সকল শুটিংয়ের কাজ। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তনের দিকে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিন পরেই সিনেমার শুটিং কাজে নেমে যেতে পারেন তিনি।

সঞ্জয় সম্পর্কে বলতে গিয়ে যশ গণমাধ্যমকে জানান, ‘আমার অনেকের সঙ্গেই কাজ করা হয়েছে। কিন্তু সঞ্জয় স্যারের মতো এতটা আত্মবিশ্বাস এবং কাজপাগল মানুষ আমি খুব কম দেখেছি। তার সব থেকে বড় গুণ তিনি কখনো কাউকে হতাশ হন না। অবশ্যই তার দ্রুত আরোগ্য কামনা করছি আমরা সবাই। ভারতীয় সিনেমাকে আরও অনেক কিছু দেয়ার আছে সঞ্জয় স্যারের।’

প্রসঙ্গত, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত বর্তমানে রয়েছেন দুবাই। মূলত পরিবারের সঙ্গে নিজের একটু অবসাদ দূর করার লক্ষ্যেই দুবাইয়ের সময় কাটাচ্ছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ক্যান্সার নিয়েও ঝুঁকিপূর্ণ শুটিং করবেন সঞ্জয়

আপডেট টাইম : ০৩:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০