হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গেল কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রথমদিকে অবস্থা বেশ মন্দের দিকে ছিল। এখন মোটামুটি সুস্থ্য তিনি।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ দুপুরে হাসপাতাল ছেড়েছেন। তিনি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানান। মহান আল্লাহর প্রশংসা করে ফেসবুকে তিনি লিখেন-
“সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে! অবশেষে বাড়ির পথে… আপনাদের ভালবাসা, সমর্থন এবং দোয়ার জন্য সবাইকে ধন্যবাদ। #Alhamdulillah #loveuall”
এর আগে ৩ নভেম্বর (মঙ্গলবার) অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। রাখা হয় আইসিইউতে। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার বিকেলে তাঁকে হাসপাতালটির আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।
Reporter Name 
























