ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। একযুগ আগে তিনি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারপরই তার মাথায় ওঠে লাক্স সুন্দরীর মুকুট। সেই সুবাদে সুযোগ হয় প্রয়াত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয়ের। ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়-নৈপুণ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন মিম।

আজ মিমের জন্মদিন। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনটি কীভাবে উদযাপন করছেন মিম?

উত্তরে এ তারকা জানান, ‘জন্মদিনে পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি। আর সবাই যখন জন্মদিনের শুভেচ্ছা দেন, সেটা খুব উপভোগ করি। তবে এবার করোনার কারণে আরো ছোট পরিসরে পালন করার ইচ্ছা আমার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভক্ত-অনুরাগী ও কাছের মানুষের সঙ্গে নিজের জন্মদিনটা ভাগাভাগি করব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।’

মাঝখানে করোনার কারণে শুটিং বন্ধ থাকার পর সম্প্রতি আবারো কাজে ফিরেছেন মিম। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ এবং একই নির্মাতার পরিচালনায় ‘ইত্তেফাক’ ছবি দুটি। ‘পরান’ ছবিতে মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ এবং ‘ইত্তেফাক’ সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ

আপডেট টাইম : ০২:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০