ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শাহরুখের সিনেমায় দীপিকা-জনের পারিশ্রমিক কত?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার শাহরুখ খান। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে বিরতিতে এই অভিনেতা। তবে খুব শিগগির যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে আরো আছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। এতে জনকে খল চরিত্রে দেখা যাবে। এছাড়া দীপিকার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন জন ও দীপিকা।

বলিউডহাঙ্গামা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন জন আব্রাহাম। অন্যদিকে দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বর্তমানে আলিয়া ভাটের পাশাপাশি দীপিকাই সবচেয়ে বক্স অফিস হিট অভিনেত্রী। যশরাজ ফিল্মসের কর্মকর্তাদের পাশাপাশি শাহরুখও তাকে সিনেমাটিতে নিতে চাইছিলেন। দীপিকার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করবেন। ইতোমধ্যে তিনি শিডিউল নির্ধারণ করেছেন। সিনেমাটিতে তার পারিশ্রমিক প্রায় ১৪-১৫ কোটি রুপি।’

‘পাঠান’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি। বর্তমান সময়ে বলিউডের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ঘরানার সিনেমা হতে চলেছে এটি। চলতি মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শাহরুখের সিনেমায় দীপিকা-জনের পারিশ্রমিক কত?

আপডেট টাইম : ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০