ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৫০০ কোটি টাকার সিনেমার জন্য নায়িকা পাওয়া যাচ্ছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় ৫০০ কোটি টাকা বাজেটে নির্মিত হতে যাচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমা। তবে সিনেমাটি নিয়ে বেশ ঝামেলার মধ্যেই রয়েছেন প্রভাস ও নির্মাতা-প্রযোজকেরা। সবকিছু ঠিকঠাক থাকলেও সিনেমাটির নায়িকা ঠিক করতে পারছে না এ ছবির টিম। বলিউডের শীর্ষ নায়িকাদের এই সিনেমায় আনতেও নানা ঝামেলা পোহাতে হচ্ছে তাদের।

ওম রাউতের ‘আদিপুরুষ’র জন্য প্রভাসের বিপরীতে বলিউডের প্রথম সারির নায়িকার খোঁজ চলছে।

সিনেমাটির এক সূত্র ভারতের এক জাতীয় দৈনিককে জানিয়েছে, রাম চরিত্রের প্রভাসের বিপরীতে সীতা হিসেবে অভিনয় প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে তিনি ইতিমধ্যে প্রভাসের সাথে আশ্বিন নাগের একটি সিনেমায় কাজ করছেন। তাই তাকে সীতা হিসেবে ভাবনা থেকে সরে এসেছে ছবির টিম।

প্রভাসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, দুটি ব্যাক-টু-ব্যাক ফিল্মে তাদের একসাথে জুড়ি দেওয়া যায় না। একই সাথে এ ছবির জন্য আলোচনায় আসা রাকুল প্রীত সিং, কিয়ারা আদভানি এবং পূজা হেগড়েসহ যারা তেলুগু সিনেমায় কাজ করেছেন তারা কেউ সীতার চরিত্রে ফিট করছেন না। আবার আনুশকা শর্মাকে সবদিক থেকে ফিট মনে হলেও তিনি মাতৃত্বের জন্য বর্তমানে সবরকম শুটিং থেকে দূরে রয়েছেন।

সব মিলিয়ে ‘আদিপুরুষ’- এর প্রযোজক ও পরিচালক দারুণ সমস্যার মধ্যে রয়েছেন। সেইসঙ্গে তারা আশাও ব্যক্ত করেছেন খুব দ্রুতই তারা নায়িকার সন্ধান পাবেন।

প্রসঙ্গত, ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমাটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। রাম-সীতার ঐতিহাসিক চরিত্রগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে ভিলেন চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। সিনেমাটির ভিজ্যুয়াল সকল কাজ পরিচালনা করবেন ‘গেম অফ থ্রোনস’র টিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৫০০ কোটি টাকার সিনেমার জন্য নায়িকা পাওয়া যাচ্ছে না

আপডেট টাইম : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০