ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডাকে সাড়া দিচ্ছেন সৌমিত্র তবে অবস্থা এখনও সংকটজনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সামান্য চেতনা ফিরেছে। তবে তার অবস্থা এখনও সংকটজনক। তার হিমোগ্লোবিন ও প্লেটলেট কাউন্ট এখনও কমের দিকেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংকটে থাকলেও বৃহস্পতিবার তার স্বাস্থ্যের সামান্য উন্নতি ঘটেছে। যদিও তা নিয়ে এখনই উৎসাহিত হতে রাজি নন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিনেতার আচ্ছন্ন অবস্থা না কাটলেও কিছু উন্নতি নজরে এসেছে। সামান্য হলেও আচ্ছন্নভাব কেটেছে এদিন। এদিকে বাবার শারীরিক পরিস্থিতি উন্নতির খবর শুনে আপ্লুত কন্যা পৌলমী।

হাসপাতালের চিকিৎসকদলের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ ডা. অরিন্দম কর জানিয়েছেন, ডাকলে সামান্য চোখ খুলে তাকাচ্ছেন অভিনেতা। তবে বারবার রক্ত দেয়ার পরও কেন হিমোগ্লোবিন ও প্লেটলেটের ধারাবাহিক পতন আটকানো যাচ্ছে না, তা গভীর চিন্তায় রেখেছে চিকিৎসকদের।

তার শরীরের সেকেন্ডারি ইনফেকশনকেই মাথাব্যথার কারণ বলছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সন্দেহ, রক্তকণিকা তৈরি হয় যে অস্থিমজ্জায়, সেখানেই কোনো সমস্যার কারণে অভিনেতার হিমোগ্লোবিন বারবার কমে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ডাকে সাড়া দিচ্ছেন সৌমিত্র তবে অবস্থা এখনও সংকটজনক

আপডেট টাইম : ০৮:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০