ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় আক্রান্ত অপূর্ব আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী পরিবারের সদস্যরা চিকিৎসকের নির্দেশনা মেনে অভিনেতাকে আইসিইউতে ভর্তি করান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন বলে তিনি জানান। মিজানুর রহমান আরিয়ান নিজেও হাসপাতালে রয়েছেন এবং তদারকি করছেন।

বড় ছেলে খ্যাত আরিয়ান বলেন, ‘কয়েক দিন পূর্ব থেকে অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দুদিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। গতকাল মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রক্তের বেশ কটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাঁকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তাঁদের কথামতোই চিকিৎসা চলছে।’

আরিয়ান বলেন, ‘অপূর্ব ভাই এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। তাঁর জন্য প্রার্থনা দরকার।’ তবে কোন হাসপাতালে অপূর্বকে নেওয়া হয়েছে- এটা না বললেও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে তিনি নিশ্চিত করেন। মিজানুর রহমান আরিয়ান নিজেও হাসপাতালে রয়েছেন।

গত সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন অপূর্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায় আক্রান্ত অপূর্ব আইসিইউতে

আপডেট টাইম : ০১:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০