ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মহানবীকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের প্রতিবাদ জানালেন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর উত্তাল মুসলিম বিশ্ব। ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে মুসলিম এক উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকে উত্তপ্ত ফ্রান্স।

শুধু তাই নয়, ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়। বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছেন।

এবার নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপের প্রতিবাদ জানালেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ প্রতিবাদ জানান।

তিশা লিখেন—আমরা যারা মুসলিম ঘরের সন্তান, আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি, তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসূল হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ এবং সকল প্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

রোববার (১ নভেম্বর) দুপুরে তিশা এ স্ট্যাটাস দেন। ৩ ঘণ্টার মধ্যে এতে লাইক পড়েছে ৩৬ হাজারের বেশি। প্রিয় নায়িকার এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। এতে মন্তব্য পড়েছে প্রায় ৩ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মহানবীকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের প্রতিবাদ জানালেন তিশা

আপডেট টাইম : ০৩:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০