ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৪৮ বছরে পা দিলেন ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী ও প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই এর জন্মদিন আজ। ৪৭ পেরিয়ে -৪৮ এ পা দিলেন তিনি। ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কৃষ্ণরাজ রাই, একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই, একজন লেখিকা।

ছোট বেলায় ঐশ্বরিয়ার পরিবার মুম্বাইতে চলে আসায় সেখানেই তার পড়ালেখা ও বেড়ে ওঠা। নবম শ্রেণিতে পড়াকালীন সখের বশে পেনসিলের একটি বিজ্ঞাপনের কাজ করেন। কলেজে পড়ার সময় স্থপতি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে বিনোদনের জগতে। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবেই পরিচিত ছিলেন। সে সময় ঐশ্বরিয়ার রূপ ছিল চোখ ধাঁধানোর মতোই।

১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হোন। এরপর ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ববি দেওয়লের বিপরীতে ‘অউর পেয়ার হো গ্যায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে বাণিজ্যিকভাবে সিনেমার প্রথম সাফল্য পান ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ‘জিন্স’ সিনেমার মাধ্যমে। এরপর পাড়ি জমান হলিউডে। সেখানেও একাধিক সিনেমা সাফল্যের সঙ্গে অভিনয় করে হয়ে উঠেন আন্তর্জাতিক তারকা।

এদিকে, ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই সুন্দরী। বিয়ের পর থেকে পর্দায় নিয়মিত না এলেও দর্শকের কাছে একই রকম জনপ্রিয় ঐশ্বরিয়া। ২০১৬ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

সাবেক এ বিশ্ব সুন্দরীর প্রতিটি জন্মদিনেই কোনো না কোনো চমক থাকে। এ দিনটিকে উপলক্ষ করে স্বামী অভিষেক বচ্চন বিশেষ কোনো উপহার দেন কিংবা বিদেশে ভ্রমণের আয়োজন করে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৪৮ বছরে পা দিলেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ১১:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০