ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নাসির উদ্দিন ইউসুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। শুক্রবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার নিজের করোনাভাইরাসে আক্রান্তের খবর গণমাধ্যমকে জানান নাসির উদ্দিন নিজেই।

‘গেরিলা’-খ্যাত এ নির্মাতা শনিবার বলেন, আমি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। শারীরিক ও মানসিক দুটো অবস্থাতেই ঠিক আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যেতে পারব।

‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তার নির্মিত ‘গেরিলা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সর্বমহলে প্রশংসিত এই ছবি। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পায়। ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নাসির উদ্দিন ইউসুফ

আপডেট টাইম : ১০:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০