ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনেত্রী মাহিয়া মাহির জন্মদিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের মতো তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। দর্শকদের বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

অভিষেকেই বাজিমাত করে দেয়া মাহিকে পেয়ে ইন্ডাস্ট্রি খুঁজে পেয়েছিলো সম্ভাবনাময় এক নায়িকার সন্ধান। সেই সম্ভাবনার আলো ছড়িয়ে যাচ্ছেন মাহি আজ আট বছর ধরেই।

মৌসুমী-শাবনূর ও পপি-পূর্ণিমাদের যোগ্য উত্তরসূরী হয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা হিসেবে।

আজ দর্শক নন্দিনী মাহির জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটিতে ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন মাহি।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। এবার ২৮ বছরে পা দিয়েছেন জনপ্রিয় এ তারকা।

মাহির পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন।

মাহি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এর পর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।

২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। মাহি কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ একাধিক দর্শক নন্দিত সিনেমায়।

ম্যাজিক মামণি’খ্যাত মাহি তার ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে। এরপর তিনি কাজ করেছেন রিয়াজ, শাকিব খান, সাইমন সাদিক, শিপন মিত্র, কলকাতার সোহম, অংকুশ, ওমদের বিপরীতে।

মিষ্টি হাসির বিনয়ী স্বভাবের অভিনেত্রী মাহি ব্যক্তিজীবনে বিবাহিত। তিনি সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন তিনি। দুজনে মিলে সুখের দাম্পত্যজীবন পার করছেন তারা।

বর্তমানে মাহি কাজ করছেন বেশ কিছু সিনেমায়। তারমধ্যে উল্লেখ্য শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’, সাইমন সাদিকের বিপরীতে ‘আনন্দ অশ্রু’, সিয়াম আহমেদের বিপরীতে ‘স্বপ্নবাজি’, রোশানের বিপরীতে ‘আশির্বাদ’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনেত্রী মাহিয়া মাহির জন্মদিন আজ

আপডেট টাইম : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০