ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিয়মিত গোমূত্র পান করেন অক্ষয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার নিজের ফিটনেস ও দুঃসাহসিকতার জন্য বেশ প্রশংসনীয়। এই অভিনেতা জানিয়েছেন, ফিট থাকতে নিয়মিত গোমূত্র পান করেন তিনি। ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দি ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের একটি পর্বে অক্ষয় এ কথা বলেছিলেন।

এই অনুষ্ঠানের এক প্রোমোতে হাতির মলের চা পানের কথা জানান অক্ষয়। লাইভে হুমা কুরেশি বিয়ার গ্রিলসকে প্রশ্ন করেন, অক্ষয়কে কীভাবে এই চা পান করতে রাজি করিয়েছেন? পাশ থেকে নিজেই এই প্রশ্নের উত্তর দেন অক্ষয়। তিনি বলেন, ‘আমি এ নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। বরং খুবই উচ্ছ্বসিত ছিলাম! আয়ুর্বেদিক কারণে আমি প্রতিদিন গোমূত্র পান করি। তাই কোনো অসুবিধা হয়নি।’

এদিকে অক্ষয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিয়ার গ্রিলস জানান, তিনি অক্ষয়কে ব্যক্তিগতভাবে চিনতেন না। কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার পর বুঝতে পেরেছেন, অক্ষয় খুবই প্রাণোচ্ছল এবং তার কোনো ইগো নেই। এছাড়া অক্ষয়ের ফিটনেসের প্রশংসা করে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে যারা অতিথি হিসেবে এসেছেন, তাদের মধ্যে অক্ষয় শীর্ষে থাকবেন।’

এর আগে ইনস্টাগ্রামে ‘ইনটু দি ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন অক্ষয়। সেখানে জঙ্গলে দড়ি বেঁধে কুমির ভরা নদী পার হওয়া, দড়ি বেয়ে সেতুর উপরে ওঠা ইত্যাদি নানা স্টান্টের ঝলক দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিয়মিত গোমূত্র পান করেন অক্ষয়

আপডেট টাইম : ০২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০