ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি গানের ভিডিওতে অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় দেড় যুগ পর আবার গান-ভিডিওতে দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। শিমুল মাহমুদের পরিচালনায় ২২ নভেম্বর থেকে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটির শুটিং করবেন তিনি।

শাহনাজ পারভীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আলমগীর।

অপু বলেন, ‘প্রধানমন্ত্রী আমার আদর্শ। তাকে নিয়ে তৈরি হওয়া গানটির মডেল হতে পেরে আমি আনন্দিত। নিজেকে ধন্য মনে করছি। এমন সুযোগ বারবার আসে না। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ এমন একটি গানে আমাকে মডেল হিসেবে পছন্দ করার জন্য। আশা করছি, গান-ভিডিওটি সবার ভালো লাগবে। ’চিত্রনায়িকা হওয়ার আগে মিউজিক ভিডিও করলেও পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে আর মিউজিক ভিডিওতে দেখা যায়নি। অনেক তারকা শিল্পীই প্রস্তাব দিয়েছিলেন তাদের গানে মডেল হওয়ার জন্য। কিন্তু চলচ্চিত্রে অভিনয় ছাড়া অন্য কিছু ভাবতে চাননি এই ‘ঢালিউড কুইন’।

গত মাসে মা শেফালী বিশ্বাসের মৃত্যুর পর অনেক দিন দেশের বাড়ি বগুড়ায় ছিলেন অপু। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’- এ শুটিংয়ের কথা থাকলেও পরিচালক বন্ধন বিশ্বাসকে অনুরোধ করে সেটি পিছিয়ে দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে ‘ছায়াবৃক্ষ’ সম্পন্ন করে এই মিউজিক ভিডিওতে অংশ নেবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি গানের ভিডিওতে অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৩:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০