ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কঠিন রোগে আক্রান্ত অনিল কাপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হচ্ছেন অনিল কাপুর। ৬৩ বছর বয়সেও তার ফিটনেস বলিউডে অনেকের জন্যই হিংসের কারণ। এখনও নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তার চেহারা। কিন্তু মিস্টার ইন্ডিয়া খ্যাত এই তারকা বহুদিন ধরে এক কঠিন রোগে ভুগছেন। এই রোগে প্রাণহানিও হতে পারে তার।

ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি জানিয়েছেন, অ্যাকিলিস টেন্ডন নামের কঠিন রোগ বাসা বেঁধেছে তার শরীরে। আর এই রোগের সঙ্গে গত ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন তিনি।

কী এই অ্যাকিলিস টেন্ডন? এই রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। যাতে পায়ের গোড়ালির উপরের অংশের টিস্যু ক্ষয় হতে থাকে। রোগের প্রভাবে মানুষ হাঁটা-চলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। সাধারণত পুরুষদের এই রোগ বেশি হয়। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না।

রোগের পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা।

কিন্তু অনিল অস্ত্রোপচার করাননি। লড়াই করছেন কাটাছেঁড়া ছাড়াই এ রোগ থেকে মুক্তির। তিনি জানান, তাকেও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি দক্ষ চিকিৎসক মুলারের পরামর্শে শরীরচর্চার মাধ্যমে নিজেকে চলাফেরার মতো সক্ষম রেখেছেন।

সেজন্যই প্রতিদিন দৌঁড়ান তিনি। ব্যায়ামের মাধ্যমে ভাল থাকার চেষ্টা করছেন। করোনাকালেও মুম্বাইয়ের পার্কে নিয়মিত হাঁটতে দেখা গিয়েছে তাকে। স্কিপিংও করেন রোজ। একদিনও বাদ দেন না নিজের এই শরীরচর্চার অভ্যাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কঠিন রোগে আক্রান্ত অনিল কাপুর

আপডেট টাইম : ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০