ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনামুক্ত হলেন তামান্না, ডাক্তার-নার্সদের জানালেন ধন্যবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার সুস্থতার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি অর্থাৎ হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। হায়দরাবাদের যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ছবি তুলে দুটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

সেখানে লিখেছেন, ‘শব্দ দিয়ে বোঝাতে পারব না যে কন্টিনেন্টাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে আমি কতটা কৃতজ্ঞ।’ তিনি আরও লিখেছেন, ‘আমি এতটা অসুস্থ ও দুর্বল হয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম যে, তারাই আমাকে সাহস জুগিয়েছেন। যতটা ভালোভাবে চিকিৎসা করা যায় তারা সেটাই করেছেন।’

সেপ্টেম্বরের শেষের দিকেই করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার।

কয়েকদিন আগে করোনা আক্রান্ত হওয়ার পর ফ্যানদের নিজের স্বাস্থ্যসংবাদ দিয়ে নায়িকা লিখেছিলেন, ‘গত সপ্তাহটা খুবই খারাপ কেটেছে, তবে এখন আমি অনেকটাই ভালো আছি। আমি আশাবাদী, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’

সূত্র জানায়, কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না। সেখানে কিছুদিন শুটিং করার পর তার করোনার উপসর্গ দেখা দেয়ায় তিনি পরীক্ষা করান। এর পরেই রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনামুক্ত হলেন তামান্না, ডাক্তার-নার্সদের জানালেন ধন্যবাদ

আপডেট টাইম : ১২:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০