ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শাকিবের ভাতিজি থেকে বাপ্পী চৌধুরীর নায়িকা দীঘি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট্ট দীঘি চাচ্চু আমার চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু সমসাময়িক অভিনেতা বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি নতুন একটি ছবিতে দীঘি ও বাপ্পী নায়ক নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুইজন। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

নতুন এই জুটি সম্পর্কে রবিবার সকালে দেলোয়ার জাহান ঝন্টু কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের দেশে রোমান্টিক জুটি নেই। ভালো অভিনেতা রয়েছে শাকিব খান, বাপ্পী চৌধুরী কিন্তু সেই অর্থে জুটি নেই। আমি বাপ্পী ও দীঘিকে নিয়েছি- এরা দুজন দারুণ রোমান্টিক জুটি হবে। নতুনভাবে আবির্ভূত হবে। বাংলাদেশের সিনেমার দর্শকেরা নতুন একটি জুটি হবে।’

দীঘি সম্পর্কে গুণী এই নির্মাতা বলেন, ‘আমি দীঘির মধ্যে একটা সম্ভাবনা দেখি। আমার মনে হয়েছে সে ভালো অভিনেত্রী হবে। আর এই জন্য আমি তাঁকে আমার ছবিতে নিয়েছি। আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই ছবির কাজ শুরু করবো।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্র দিয়ে ঢাকাই ছবির পর্দায় আলো ছড়ান। ক্যারিয়ারের শুরুতেই ধারাবাহিকভাবে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি। চলচ্চিত্রে তৈরি হয় তার অন্যরকম একটি গ্রহণযোগ্যতা। ধারাবাহিকতা অব্যাহত থাকলেও এগিয়ে যাওয়ার সূচকের সেই অর্থে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়নি। কাজ করে গেছেন সমানতালে।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমরা টানা শুটিং করবো। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে। তিনি আরও জানান, শুটিং শুরু হবে ঢাকার বাইরে। তবে লোকেশন এখনো ঠিক করা হয়নি। আর নতুন বছরের (২০২১) শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের সেভাবেই কাজ করার পরিকল্পনা করছি বর্তমানে।

মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।

চাচ্চু আমার চাচ্চু সহ একাধিক ছবিতে দীঘিকে শাকিবের ভাতিজি হিসেবে অভিনয় করেছেন। এবার তিনি বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে পর্দায় আসতে চলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শাকিবের ভাতিজি থেকে বাপ্পী চৌধুরীর নায়িকা দীঘি

আপডেট টাইম : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০