ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরকারি উদ্যোগে সংরক্ষণ হচ্ছে আইয়ুব বাচ্চুর গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেখতে দেখতে দুই বছর চলে গেলো দেশের কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর না ফেরার। ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। দুই বছর পার হলেও আজও তাকে ভুলেনি তার ভক্ত অনুরাগীরা।

কিংবদন্তি এই শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন জানা গেল আইয়ুব বাচ্চুর গান সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বাংলাদেশের কোনো শিল্পীর গান সংরক্ষণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী।

এই বিষয়ে রেজিস্টার জাফর রাজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। এখানে প্রাথমিকভাবে উনার ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে।

আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এবং তার গানকে প্রজন্ম থেকে প্রজন্মে জিইয়ে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রথম কপিরাইট অফিসের উদ্যোগে এমন আয়োজন করা হলো। আমরা আইয়ুব বাচ্চুর নানা স্মৃতি, গান রক্ষার উদ্যোগ নিয়েছি।’

এছাড়াও জানা গেছে, ভবিষ্যতে আরও অন্যান্য কিংবদন্তি শিল্পীদের গান সংরক্ষণের পরিকল্পনাও করছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সরকারি উদ্যোগে সংরক্ষণ হচ্ছে আইয়ুব বাচ্চুর গান

আপডেট টাইম : ০৭:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০