ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভালোলাগা গল্পে মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয়ে আবারো পুরোদস্তুর ব্যস্ত হয়ে ওঠেছেন নাটকে লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। একের পর এক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে যাচ্ছেন। মেহজাবিনের ভাষ্য এমন যে, গল্প যদি তার ভালো লেগে যায় তবে নির্মাতা যেই হোক না কেন তাতে অভিনয় করেন তিনি। তার প্রমাণ সম্প্রতি ইউটিউবে প্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘২৩ শে শ্রাবণ’। এই চলচ্চিত্রের শুধু সিনেমাটোগ্রাফারের সঙ্গে পরিচয় ছিল মেহজাবিনের। কিন্তু গল্প ভালোলাগায় কাজটি করেছেন এবং এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মেহজাবিন চৌধুরী।

এদিকে মেহেদী হাসান জনির নির্দেশনায় বেশকিছু ভালো ভালো নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘আজ ১০ই আগস্ট’, ‘চুপকথা’, ‘নেগেটিভ পজিটিভ’ ইত্যাদি। জনির পরিচালনায় মেহজাবিন চৌধুরী গত দু’দিনে নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘পার্টনার’। নাটকটি রচনা করেছেন আরিফুল ইসলাম পাঠক, নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।

পার্টনার নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, তরুণ নির্মাতাদের মধ্যে জনি ভাই বেশ ভালো ভালো গল্প নিয়ে কাজ করার চেষ্টা করেন। গল্প নির্বাচন করা থেকে নির্মাণ করার সময়টাতে তিনি বেশ সচেতনভাবেই ভালোভাবে নির্মাণ করার চেষ্টা করেন। আর এটাও সত্যি—এখন নাটক নির্মাণও বেশ চ্যালেঞ্জিং। জনি ভাইকেও সেই চ্যালেঞ্জটা নিয়েই কাজ করতে হয়েছে প্রতিযোগিতার বাজারে। পার্টনার নাটকটির গল্পও চমত্কার। যে কারণে নাটকটিতে কাজ করেছি। আর এই নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব ভাইয়া, যিনি সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ।

নাটক প্রসঙ্গে নির্মাতা জনি বলেন, মেহজাবিন আপুকে নিয়ে কাজ করতে সবসময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ গল্পের ভেতরে প্রবেশ করে তিনি ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করেন। মূলকথা, একজন পরিচালককে একজন শিল্পীর যে সর্বোচ্চ সহযোগিতা করতে হয় তিনি সবসময়ই তা করেন। যা একজন পরিচালকের নাটক নির্মাণের ক্ষেত্রে ভীষণ পজিটিভ। পার্টনার নাটকের ক্ষেত্রেও তিনি ভীষণ সহযোগিতা করেছেন। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এদিকে মেহজাবিন ও অপূর্ব সম্প্রতি একসঙ্গে আরো দু’টি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দু’টি হচ্ছে মহিদুল মহিমের ‘মধুসিং’ ও ‘ক্যান্ডিক্রাস’। শিগগিরই মেহজাবিন মিজানুর রহমান আরিয়ান, রুবেল হাসান ও ভিকি জায়েদের তিনটি নাটকের কাজ শুরু করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভালোলাগা গল্পে মেহজাবিন

আপডেট টাইম : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০