ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সৌমিত্রের অবস্থা আশঙ্কাজনক নতুন করে ছড়িয়েছে ক্যানসার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত কিংবদন্তি এ অভিনেতার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে। সোমবার (১২ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে সৌমিত্রের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। কোভিডে সংক্রমণের পর মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র।

গত মঙ্গলবার করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে নার্সিং হোমে ভর্তি করা হয়। এর পর গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার উন্নতি লক্ষ করা যায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অস্থিরতা বেড়েছে।

এই প্রবীণ অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। রাজ্য সরকারও এখানে দুজন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করেছে। এই নিয়ে সৌমিত্রের চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে কিছুদিন আগেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘অভিযান’-এর শুটিং সম্পূর্ণ করেছেন তিনি। ছবিতে অল্প বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। বেশি বয়সের চরিত্রে সৌমিত্র নিজে অভিনয় করেন। এছাড়াও সম্প্রতি একটি মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চেও বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কলকাতার মির্জাপুরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সৌমিত্রের অবস্থা আশঙ্কাজনক নতুন করে ছড়িয়েছে ক্যানসার

আপডেট টাইম : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০