ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শুভ জন্মদিন আজ। সত্তরের দশকের এই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ আজ পা দিলেন জীবনের ৭৮তম বছরে।
ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি ১৯৪২ সালের ১১ অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফয়সলাবাদের এক শিখ-পাঞ্জাবি ছিলেন।

মাত্র ৩০ বছর বয়সে অভিনেতা হওয়ার উদ্দেশ্যে কলকাতার ব্ল্যাকার অ্যান্ড কোং নামক জাহাজ কোম্পানির কাজে ইস্তফা দিয়ে মুম্বাই আসেন। অনেক পথ পেরিয়ে ‘সাত হিন্দুস্তানি’ নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে ছবির জগতে আত্মপ্রকাশ করেন।

যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি, তবু অমিতাভ এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন।

এর পরেই তাকে সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে দেখা যায় ‘আনন্দ’ ছবিতে, যা বাণিজ্যিক সাফল্যের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসাও আদায় করেছিলেন। এর পর একে একে রাম বলরাম, শান, লাওয়ারিস ও শক্তিসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন অমিতাভ। তবে সেই সময়টাতে অভিতাভের সব থেকে সফল সিনেমা হিসেবে ধরা হয়ে থাকে ‘দোস্তানা’কে।
শুধু সিনেমার রঙিন পর্দায় নয়, নিজের পারিবারিক জীবনেও সফল এই সুপারস্টার। ৩ জুন ১৯৭৩ সালে বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে জীবনের পথাচলা শুরু অমিতাভের৷ ৪৭ বছর কাটিয়ে আজও বলিউডের সেরা দম্পতি হিসেবেই খ্যাত তারা। তাদের দুই সন্তান ৃশ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন

আপডেট টাইম : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০