ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জন্মদিনে মন ভালো নেই অপু বিশ্বাসের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ আমার জন্মদিন।
সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটিবার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে। ভাবতেও পারিনি এমনটা হবে’- নিজের জন্মদিনে সদ্য প্রয়াত মায়ের বিরহে এভাবেই আবেগ প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ ১১ অক্টোবর ঢালিউড কুইন খ্যাত এই নায়িকার জন্মদিন। এদিনে মায়ের স্মৃতিতে কাতর তিনি। বোঝাই যাচ্ছে কোনো আনন্দ নয়, বেদনা-বিষাদে কাটবে অপুর এবারের জন্মদিন।

অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।

স্কুল জীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন। নাচের সূত্রেই তার অভিনয়ে যুক্ত হওয়া।

২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন অপু বিশ্বাস৷ আবার অপুর নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন শাকিবও। ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সিনেমার জুটি হিসেবে আলমগীর-শাবানার পর দ্বিতীয় শাকিব-অপু জুটি। তারা ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

এছাড়াও প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘পিতা মাতার আমানত’ ও ‘বাবা মায়ের সন্তান’, রিয়াজের সঙ্গে ‘বাজাও বিয়ের বাজনা’, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে ‘শুভ বিবাহ’, আমিন খানের সঙ্গে ‘পৃথিবী টাকার গোলাম’, কাজী মারুফের সঙ্গে ‘বড় লোকের মেয়ে গরীবের ছেলে’ সিনেমায় দেখা গেছে অপুকে।

ব্যক্তিজীবনে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে তিনি বিয়ে করেন নিজের সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খানকে। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু।
এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বর্তমানে ছেলে ও নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন অপু বিশ্বাস৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জন্মদিনে মন ভালো নেই অপু বিশ্বাসের

আপডেট টাইম : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০